আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ থেকে আমরা ধারাবাহিক ভাবে মোবাইল দিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর কাজ শিখবো ইনশাআল্লাহ। তাই Mizan Hub-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম 🎉🎊
বর্তমান সময়ে কম্পিউটার ছাড়াও শুধুমাত্র একটি মোবাইল ফোন ব্যবহার করে Microsoft Word-এর প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব। চাকরির প্রস্তুতি, অফিসিয়াল ডকুমেন্ট, আবেদনপত্র, নোট, প্রশ্নপত্র, বই টাইপিং, রিপোর্ট, এমনকি বাংলা, ইংরেজি, উর্দু ও আরবি ভাষায়ও সুন্দরভাবে কাজ করা যায়।
এই কোর্সে আমরা MobiOffice অ্যাপ ব্যবহার করে ধাপে ধাপে সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে MS Word শিখব। প্রতিটি বিষয় সহজ ভাষায় বাস্তব উদাহরণসহ দেখানো হবে, যাতে নতুনরাও সহজে বুঝতে পারেন।
তার আগে আমরা যে স্কিল অর্জন করতেছি সেটার বিষয় একটু প্রাথমিক ধারণা নেওয়া যাক।
MS Word কী?
Microsoft Word হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Word Processing সফটওয়্যার। এটি ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, ডিজাইন ও প্রিন্ট করা যায়।
MS Word কেন শিখবেন?
- চাকরি ও অফিসের কাজে
- আবেদনপত্র, CV ও রিপোর্ট তৈরিতে
- প্রশ্নপত্র ও নোট টাইপ করতে
- বই, আর্টিকেল ও বিভিন্ন ডকুমেন্ট লেখায়
- বাংলা, ইংরেজি, উর্দু ও আরবি টাইপিংয়ের জন্য
- সময় বাঁচিয়ে দ্রুত ও প্রফেশনালভাবে কাজ করার জন্য
এই কোর্সে আমরা কী ব্যবহার করব?
এই কোর্সের প্রতিটি ক্লাসে আমরা MobiOffice অ্যাপ ব্যবহার করব। কারণ এটি মোবাইলে সহজ, দ্রুত এবং MS Word-এর অধিকাংশ গুরুত্বপূর্ণ ফিচার সমর্থন করে।
টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকুন
এই কোর্সের সকল ফন্ট, ZIP ফাইল, রিসোর্স, অ্যাপ ডাউনলোড লিংক, প্র্যাকটিস ফাইল এবং আপডেট শুধুমাত্র আমাদের Telegram চ্যানেলে দেওয়া হবে
প্রথম পর্বের রিসোর্স ফাইল 👇
- File Manger + Download
- Mobioffice App Download
- Font Package Setup & Download
এগুলো সেটাপ হয়ে গেলে নিজে নিজেই অ্যাপে ভিতরের খুটিনাটি দেখতে থাকুন। কিছু লেখার চেষ্ট করুন, যত বেশি ঘাটাঘাটি করবেন ততই জানা হবে।
Fonts Unzip Password: Mizan Hub
কোন কিছু না বুঝলে মেসেঞ্জার কোর্স গ্রুপে মেসেজ দিবেন আমি সর্বদা আপনাদের খেদমতে নিয়োজিত। Facebook Messanger Group
কিভাবে সেটাপ করবেন বিস্তারিত ভিডিওতে বলা হবে। ইনশাআল্লাহ।
পরবর্তী ক্লাসের প্রস্তুতি
ইনশাআল্লাহ, পরবর্তী পর্ব থেকে আমরা সরাসরি MS Word-এর প্রতিটি ফিচার হাতে-কলমে শেখা শুরু করব। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।

প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন